পশ্চিম তীরে গত মঙ্গলবার চারজন ইসরায়েলি বেসামরিক নাগরিক গুলিতে নিহত হয়েছে। ইসরায়েল এ হামলার জন্য গাজার নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী দল হামাসকে দায়ী করেছে। হামাস ওই হামলার প্রশংসা করে বিবৃতি দিয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ ২০ মাস পর নতুন করে সরাসরি শান্তি আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে ওই হামলা হলো। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথা রয়েছে।
ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী হামাসের ১৫০ জন কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকেই রোসেন ফেল্ড জানান, পশ্চিম তীরের কাছে ইহুদি বসতি ও ফিলিস্তিনের বনি নাইম গ্রামের মধ্যবর্তী একটি সড়কে ওই চার ইসরায়েলিকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে... বিস্তারিত পড়ুন »

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, 'ইরাকে আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। তাই সেখানে লড়াই বন্ধের পেছনে কেবল ইরাকের নয়, যুক্তরাষ্ট্রেরও বড় স্বার্থ আছে।' ইরাকে মার্কিন বাহিনীর লড়াইয়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা উপলক্ষে গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন ওবামা।
নির্বাচনী প্রচারের সময় ২০১০ সালের ৩১ আগস্টের মধ্যে ইরাকে লড়াই শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা। প্রতিশ্রুতি অনুসারে গত ১৮ আগস্ট মার্কিন বাহিনীর সর্বশেষ যুদ্ধসেনারা ইরাক ছাড়ে। আর সময়সীমার একেবারে শেষ দিনেই লড়াই সমাপ্তির আনুষ্ঠানিক... বিস্তারিত পড়ুন »
ইরাককে ‘স্বাধীন’ রাষ্ট্র বলে ঘোষণা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দেশটির নিজস্ব বাহিনীই জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম।
সাত বছরের যুদ্ধ সমাপ্তির অংশ হিসেবে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন।
মালিকি বলেন, ‘আজকের দিনটি ইরাকি জনগণ... বিস্তারিত পড়ুন »
পুলিশের গুলিতে ১১ বছরের এক শিশু নিহত হওয়ায় আবার ক্ষোভে ফেটে পড়েছে কাশ্মীরের জনগণ। গত সোমবার দক্ষিণের জেলা অনন্ত নাগে শিশুটির ওপর গুলি চালায় পুলিশ। একই দিন রাজধানী শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারাত্মক আহত হন বিচ্ছিন্নতাবাদী এক নেতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার শ্রীনগর, অনন্ত নাগ ও পুলওয়ামা এলাকায় কারফিউ আরো... বিস্তারিত পড়ুন »










